[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

আতঙ্কে তেলের চাহিদা বেড়েছে, সরবরাহ স্বাভাবিক—সংসদে জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ১১:০১ এএম

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে জনসাধারণের অতিরিক্ত কেনাকাটার প্রবণতায় বিক্রির গতি হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

 তার ভাষ্য অনুযায়ী, আগে যে পরিমাণ তেল বিক্রি হতে প্রায় দেড়দিন সময় লাগত, বর্তমানে তা কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব—বিশেষ করে ইরানকে ঘিরে অস্থিরতা—মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, যার কারণে অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন। তবে বাস্তবে সরবরাহে কোনো সমস্যা নেই বলেও তিনি স্পষ্ট করেন।


এ সময় বিদ্যুতের অপচয় রোধে সাশ্রয়ী ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে বিপণীবিতানগুলোর অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখা এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নির্দিষ্ট তাপমাত্রায় পরিচালনার নির্দেশনার কথাও উল্লেখ করেন।


সরকার পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানি অব্যাহত রয়েছে। বর্তমানে যে মজুত রয়েছে, তা শেষ হওয়ার আগেই নতুন চালান দেশে পৌঁছাবে বলে আশ্বস্ত করেন

এসআর

সম্পর্কিত খবর