[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ২:১৮ এএম

এপ্রিল (২০২৬) মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্য সমন্বয়ের তথ্য নিশ্চিত করেছে।

সৌদি কোম্পানি আরামকোর ঘোষিত কন্টাক্ট প্রাইস (সৌদি সিপি) অনুযায়ী বেসরকারি এলপিজির এই নতুন দাম নির্ধারণ করা হবে।

এলপিজি সিলিন্ডারের পাশাপাশি একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করবে কমিশন।

গত ২ মার্চ সবশেষ সমন্বয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল।

গত মাসে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে মূসকসহ ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বর্তমান বাজার পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সাধারণ গ্রাহকরা।

এসআর

সম্পর্কিত খবর