[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ১১:৩৯ এএম

জাতীয় সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সরকারি উদ্যোগের অংশ হিসেবে দেশের

 ২ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে।


​বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
​শিক্ষা ও প্রযুক্তিতে সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা:
​শিক্ষার্থীদের পোশাক: নির্ধারিত সময়ের মধ্যে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।


​শিক্ষক ও শ্রেণিকক্ষ: কারিগরি শিক্ষার মানোন্নয়নে ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান এবং ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।
​ভাষা দক্ষতা: ১৭২ জন শিক্ষার্থীকে বিশেষায়িত ইতালীয় ও জাপানি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
​ইন্টারনেট সুবিধা: ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করা হবে।


​প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। আগামী ১৮০ দিন, পরবর্তী অর্থবছর এবং পাঁচ বছরের জন্য পৃথক পৃথক উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জনগণের আস্থার প্রতি সম্মান জানিয়ে সবার জন্য সমানভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর