[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

দেশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ৭:৪৪ এএম

সংগৃহীত ছবি

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।


এর ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।


এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা ঈদুল ফিতর পালন করেন, যা তাদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। ইসলামি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে এবং চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়।


যদি ২৯ রমজান শেষে চাঁদ দেখা যায়, তাহলে পরদিনই ঈদ উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে রোজা ৩০ দিন পূর্ণ করে তার পরদিন ঈদ পালন করা হয়।

এসআর

সম্পর্কিত খবর