[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ঈদের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ৪:০৪ এএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে শাওয়াল মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য যাচাই করতে জাতীয় চাঁদ দেখা কমিটি একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করেছে।

আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত চাঁদ দেখার খবর বিশ্লেষণ করে এ বৈঠক থেকেই ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।


ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।


চাঁদ দেখার তথ্য সরাসরি জাতীয় কমিটিকে জানানোর জন্য কয়েকটি হটলাইন নম্বর চালু রাখা হয়েছে। নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।


এছাড়া স্থানীয়ভাবে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও চাঁদ দেখার তথ্য পৌঁছে দেওয়া যাবে। ফলে, সারা দেশের মানুষের দৃষ্টি এখন এই বৈঠকের দিকে, যেখানে ঈদ উদযাপনের দিন নির্ধারণ করা হবে।

এসআর

সম্পর্কিত খবর