[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ৮:৪৭ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর  এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এ চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস -কে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর প্রায় ২টা ২০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে কিছু সময় মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থান করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


এর আগে শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল -এর নিউরোসায়েন্স বিভাগে ভর্তি করানোর পরিকল্পনা রয়েছে।


জানা গেছে, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং জ্ঞান হারান। পরে গভীর রাতে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। ওই নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী -কে পরাজিত করেন।
এদিকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দল-এর সভাপতি আফরোজা আব্বাস ।

এসআর

সম্পর্কিত খবর