[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ছুটির দিনেও খোলা থাকছে ডিপো: নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করল বিপিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ৬:৫৯ এএম

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ডিপো থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে

 বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বৃহস্পতিবার (১২ মার্চ) এক জরুরি বার্তায় সংস্থাটি জানায়, এখন থেকে শুক্রবার ও শনিবারও সারাদেশের ডিপোগুলো খোলা থাকবে এবং নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

​বিপিসি জানিয়েছে, জনগণের চাহিদা মেটাতে বিদেশ থেকে জ্বালানি আমদানির কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী চলমান রয়েছে। নিয়মিতভাবে জ্বালানি তেলের পার্সেল দেশে পৌঁছাচ্ছে এবং তা প্রধান স্থাপনা থেকে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ডিপোগুলোতে পাঠানো হচ্ছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, আপদকালীন সংকট এড়াতে এবং তেলের যোগান সমুন্নত রাখতে সরকারি ছুটির দিনেও বিপণন কোম্পানিগুলোর কার্যক্রম চালু রাখার এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর