[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ১১:২২ এএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


সোমবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করা হয়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, একটি লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর অঞ্চলে।


সোমবার ভোরে ঢাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয়েছে। একই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় ৮৫ শতাংশ।


এর আগে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নরসিংদী ও খুলনা জেলায়। অন্যদিকে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেছে টেকনাফ এলাকায়।

এসআর

সম্পর্কিত খবর