[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মিরপুরে ১১ তলা ভবনে আগুন, ছাদে আটকে পড়াদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ৮:০৭ এএম

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন লাগার পর ভবনের ছাদে আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। এ পর্যন্ত অন্তত ১০ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।


সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে মিরপুর-২ নম্বরে স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা এল এ প্লাজা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।


ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই, ১টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে পর্যায়ক্রমে আরও কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে যোগ দেয়।


তিনি আরও জানান, আগুন নেভাতে মোট সাতটি ইউনিট কাজ করছে এবং প্রয়োজনে অতিরিক্ত ইউনিটও পাঠানো হচ্ছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এসআর

সম্পর্কিত খবর