[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত খালেদা জিয়া, পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ৯:১৯ এএম

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।


প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় স্বীকৃতি দেওয়া হয়। চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন—


অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার
শিক্ষা ও চাকরিক্ষেত্রে অবদানের জন্য মোছা. ববিতা খাতুন


সফল জননী হিসেবে নুরবানু কবীর
নির্যাতনের প্রতিকূলতা কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ মোছা. শমলা বেগম
সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন


নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদান ও দৃঢ় মনোবলের স্বীকৃতিস্বরূপ এসব নারীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।


আয়োজকরা জানান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেওয়া এই পুরস্কার দেশের নারীদের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ ও অবদানকে সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে সমাজে নারীর সংগ্রাম, নেতৃত্ব এবং সাফল্যের গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর