[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বাড়ি থেকে বের হয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, আজকের লড়াই শুরু করি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ৭:৫৪ এএম

সংগৃহীত ছবি

সপ্তাহের প্রথম কর্মদিবসের সকাল।

প্রতিদিনের মতো সরকারি দায়িত্ব পালনের জন্য বাসা থেকে বের হচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক সেই সময় দরজা খুলেই উপস্থিতদের উদ্দেশে হালকা হাসি দিয়ে তিনি বলেন, “চলুন, যুদ্ধে যাই।”


প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত মন্তব্য শুনে সেখানে থাকা ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রথমে কিছুটা বিস্মিত হন। পরে তারা বুঝতে পারেন, দেশ পরিচালনার প্রতিদিনের দায়িত্ব ও চ্যালেঞ্জকেই তিনি রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।


সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানে অবস্থিত সরকারি বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রতিদিনের মতোই তার ব্যক্তিগত ও নিরাপত্তা কর্মকর্তারা আগে থেকেই প্রস্তুত ছিলেন। তাদের সামনে এসেই প্রধানমন্ত্রী হাসিমুখে ওই মন্তব্য করেন।


আতিকুর রহমান রুমন আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। সারা দিনের কর্মসূচির অংশ হিসেবে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। এছাড়াও দিনের বিভিন্ন সময়ে আরও কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এসআর

সম্পর্কিত খবর