[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ৭:৪৪ এএম

সংগৃহীত ছবি

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বিষয়ে নিজ দপ্তর থেকেই উদ্যোগ নিয়েছেন তিনি। সচিবালয়ে নিজের কক্ষে অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখা এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা কম ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান। কক্ষে প্রবেশের পর তিনি সেখানে থাকা লাইটের প্রায় অর্ধেক বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন, যাতে বিদ্যুৎ খরচ কম হয়।


পরে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে মন্ত্রিপরিষদ কক্ষে গিয়ে সেখানেও অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখা এবং এসির মাত্রা কমিয়ে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


উল্লেখ্য, সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থিত। এখানে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীন বিভিন্ন দপ্তর রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর তার দপ্তরের বিভিন্ন কক্ষে সঙ্গে সঙ্গে লাইট কমিয়ে দেওয়া এবং এসির তাপমাত্রা কমানোর উদ্যোগ নেওয়া হয়।


এ ছাড়া প্রধানমন্ত্রী সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিভিন্ন প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন।

দিনের বেলায় সম্ভব হলে লাইট কম ব্যবহার করে জানালা খুলে প্রাকৃতিক আলো ব্যবহারের পরামর্শও দেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর