[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

ঈদ উপলক্ষে সরকারি ছুটি বাড়ল, ১৮ মার্চও বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ৬:৫৯ এএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত হিসেবে ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন পায়।


আগেই ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি কার্যকর হবে।


প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে মানুষের যাতায়াত ও পারিবারিক সময় কাটানোর সুযোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর