[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

জামায়াতের ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে তার অংশগ্রহণের বিষয়টি বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।


কর্মসূচি অনুযায়ী, সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীন দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পরে বিকেলে জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন।


এর আগে ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

সাক্ষাৎকালে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।

এসআর

সম্পর্কিত খবর