প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন। সকাল ৯টা ৩০ মিনিটে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সকাল ১০টা ৪৭ মিনিটে তিনি একুশে পদক অনুষ্ঠানে অংশ নিতে সচিবালয় থেকে পদযাত্রা শুরু করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ বিজয়ীদের হাতে তুলে দেন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পদক প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: