[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

ঈদে পাঁচ রুটে বিশেষ ট্রেন: টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ৪:২২ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন

 (ঈদ স্পেশাল) চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচী ও পরিকল্পনার কথা জানিয়েছে।

​চট্টগ্রাম-চাঁদপুর রুট: চট্টগ্রাম থেকে 'চাঁদপুর ঈদ স্পেশাল-১' ছাড়বে বিকাল ৩:৩০ মিনিটে। চাঁদপুর থেকে 'চাঁদপুর ঈদ স্পেশাল-২' ছাড়বে ভোর ৪টায়।


​ঢাকা-দেওয়ানগঞ্জ রুট: ঢাকা থেকে 'তিস্তা স্পেশাল-৩' ছাড়বে সকাল ৯:৩০ মিনিটে এবং দেওয়ানগঞ্জ থেকে 'তিস্তা স্পেশাল-৪' ছাড়বে বিকাল ৪:৩০ মিনিটে।


​ভৈরববাজার-কিশোরগঞ্জ (শোলাকিয়া স্পেশাল): ভৈরববাজার থেকে ট্রেন ছাড়বে সকাল ৬টায় এবং কিশোরগঞ্জ থেকে ফিরতি ট্রেন ছাড়বে দুপুর ১২টায়।


​ময়মনসিংহ-কিশোরগঞ্জ (শোলাকিয়া স্পেশাল): ময়মনসিংহ থেকে ছাড়বে ভোর ৫:৪৫ মিনিটে এবং কিশোরগঞ্জ থেকে ছাড়বে দুপুর ১২টায়।
​জয়দেবপুর-পার্বতীপুর রুট: জয়দেবপুর থেকে 'পার্বতীপুর ঈদ স্পেশাল-৯' ছাড়বে সন্ধ্যা ৭টায়। পার্বতীপুর থেকে ফিরতি ট্রেন ছাড়বে সকাল ৮:১৫ মিনিটে।

​অগ্রিম টিকিট: ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত।
​ফিরতি টিকিট: ফিরতি যাত্রার টিকিট পাওয়া যাবে ১৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত।


​অনলাইন সেবা: বরাবরের মতো এবারও শতভাগ টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হবে।
​সাপ্তাহিক ছুটি বাতিল: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (ডে-অফ) বাতিল করা হয়েছে।


​ অনলাইনে টিকিটের ব্যাপক চাহিদার কারণে যাত্রীদের আগেভাগেই রেলওয়ের অফিশিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে অ্যাকাউন্ট আপডেট করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর