জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানি সাময়িকভাবে বন্ধ করেছে Saudi Food and Drug Authority (এসএফডিএ)।
বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম Gulf News এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি এবং সংক্রামক রোগ পরিস্থিতির সর্বশেষ তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বিভিন্ন দেশে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবকে গুরুত্ব দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এসএফডিএ জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশের তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে। কিছু দেশের ক্ষেত্রে ২০০৪ সাল থেকেই আমদানি সীমিত রয়েছে, আর সাম্প্রতিক ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে নতুন কয়েকটি দেশ যুক্ত হয়েছে।
বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, আইভরি কোস্ট ও মন্টেনেগ্রো রয়েছে।
এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও ডিআর কঙ্গোর নির্দিষ্ট অঞ্চল থেকে আংশিক আমদানিতেও বিধিনিষেধ কার্যকর হবে।
তবে অনুমোদিত মানদণ্ড মেনে প্রক্রিয়াজাত করা মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। এসব পণ্যের সঙ্গে সরকারি সনদ থাকতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বার্ড ফ্লু ও নিউক্যাসল রোগের ভাইরাস সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে। একইসঙ্গে পণ্যগুলো রপ্তানিকারক দেশের অনুমোদিত স্থাপনায় প্রস্তুত হতে হবে।
এসআর
মন্তব্য করুন: