২০০৯ সালে রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের স্মরণে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ১০টার দিকে স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একই স্থানে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হয়। ২০০৯ সালের এই দিনে পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। দেশের ইতিহাসে এটি একটি শোকাবহ অধ্যায় হিসেবে বিবেচিত।
এসআর
মন্তব্য করুন: