রাজধানী ঢাকায় আজ ২৫ ফেব্রুয়ারি সকালে আবহাওয়া বেশ আরামদায়ক ও স্বস্তির থাকলেও
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও দিন মূলত রৌদ্রোজ্জ্বল থাকবে।
আজকের আবহাওয়ার মূল পয়েন্টগুলো:
তাপমাত্রা ও আর্দ্রতা: আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৮° সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১৯.৬° সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৭৫%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১° সেলসিয়াস।
বৃষ্টিপাতের সম্ভাবনা: গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। তবে আগামী সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা বজ্রসহ বৃষ্টি হওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে।
বাতাসের গতিপথ: পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সূর্যোদয় ও সূর্যাস্ত: আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে এবং আগামীকাল (বৃহস্পতিবার) সূর্যোদয় হবে ভোর ৬টা ২৪ মিনিটে।
সারাদেশে আজ রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: