[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আলী হোসেন ফকির হচ্ছেন পুলিশের নতুন মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৪ এএম

সংগৃহীত ছবি

পুলিশের শীর্ষ পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার।

অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাট জেলায়। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


পূর্বে রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি চাকরিচ্যুত হন এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় চাকরিতে ফেরেন তিনি।

প্রথমে এসপি পদমর্যাদায় দায়িত্ব ফিরে পান এবং পরে সুপারনিউমারারি হিসেবে ডিআইজি পদে উন্নীত হন।
এর ধারাবাহিকতায় গত বছরের ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দেশের পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হলো।

এসআর

সম্পর্কিত খবর