[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪১ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন চূড়ান্ত করা হয়েছে।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া ১০ উপদেষ্টার দায়িত্ব নির্ধারণ করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।


মন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহ জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবির পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। শামসুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।


এছাড়া জাহেদ উর রহমান পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, মাহ্দী আমিন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং রেহান আসিফ আসাদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।


এর আগে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারে এই ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর