[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

সিটি করপোরেশন নির্বাচন সময়মতোই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৮ পিএম

সংগৃহীত ছবি

সিটি করপোরেশনগুলোর নির্বাচন নির্ধারিত মেয়াদ অনুযায়ী আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা, সে সিদ্ধান্ত সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে বলেও তিনি উল্লেখ করেন।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।


তিনি জানান, ধাপে ধাপে সিটি করপোরেশনগুলোর ভোট সম্পন্ন করা হবে এবং নির্বাচনের সময়সূচি মেয়াদ অনুযায়ী নির্ধারণ করা হবে। দলীয় প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।


মন্ত্রী আরও বলেন, আপাতত পৌরসভাগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই।


এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেন, প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিরাও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম—এই বিবেচনায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে।


এর আগে সকালে এলজিআরডি মন্ত্রীর কাছে সিটি করপোরেশন প্রশাসকরা তাদের যোগদানপত্র জমা দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর