[email protected] বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩

চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগের অবশিষ্ট সময় বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২ এএম

সংগৃহীত ছবি

চুক্তির ভিত্তিতে দায়িত্ব পালন করা নয়জন সিনিয়র সচিব ও সচিবের বাকি মেয়াদ বাতিল করেছে সরকার।

এ বিষয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


সরকারি আদেশ অনুযায়ী, যাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট সময় বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য মো. মোখলেস উর রহমান ও এম এ আকমল হোসেন আজাদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-এর মহাপরিচালক সিদ্দিক জোবায়ের এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ।


এ ছাড়া বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সদস্য কাইয়ুম আরা বেগমের চুক্তিও বাতিল করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্টদের চুক্তির অবশিষ্ট মেয়াদ তাৎক্ষণিকভাবে বাতিল হিসেবে গণ্য হবে। তবে এ সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এসআর

সম্পর্কিত খবর