বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য নয়জন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষকের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
জানা গেছে, ‘প্রস্তাবক কমিটি’র সুপারিশ এবং ‘সাহিত্য পুরস্কার কমিটি’র চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ এ বছরের পুরস্কার অনুমোদন করে।
ঘোষিত তালিকা অনুযায়ী—
কবিতা বিভাগে মোহন রায়হান
কথাসাহিত্য বিভাগে নাসিমা আনিস
প্রবন্ধ/গদ্য বিভাগে সৈয়দ আজিজুল হক
শিশুসাহিত্য বিভাগে হাসান হাফিজ
অনুবাদ বিভাগে আলী আহমদ
গবেষণা বিভাগে মুস্তাফা মজিদ ও ইসরাইল খান
বিজ্ঞান বিভাগে ফারসীম মান্নান মোহাম্মদী
মুক্তিযুদ্ধভিত্তিক রচনা বিভাগে মঈদুল হাসান।
পুরস্কারপ্রাপ্তদের অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।
এসআর
মন্তব্য করুন: