আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন বলে জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে পরিচালক (উপসচিব) মো. এমাদুল হকের সই রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় রাষ্ট্রপতিকে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এ অধিবেশন ডাকা হয়েছে বলে জানানো হয়েছে।
এর মাধ্যমে নবগঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
এসআর
মন্তব্য করুন: