রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আকাশ: অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
তাপমাত্রা: আজ ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস।
বাতাস: উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে।
আর্দ্রতা: সকালের দিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ।
সূর্যোদয় ও সূর্যাস্ত:
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে।
আগামীকাল (সোমবার) সূর্যোদয় হবে ভোর ৬টা ২৬ মিনিটে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিস আজ কোনো সতর্কবার্তা দেয়নি। ফলে কোনো ধরনের সংকেত দেখানোর প্রয়োজন নেই।
এসআর
মন্তব্য করুন: