মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ ডাকটিকিট উন্মোচন করেন।
নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে তেজগাঁও কার্যালয়ে এটি তার প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম।
সংশ্লিষ্টরা মনে করছেন, এর মধ্য দিয়ে সরকারপ্রধানের উপস্থিতিতে কার্যালয়ের নিয়মিত প্রশাসনিক কর্মকাণ্ড নতুন উদ্যমে শুরু হলো।
সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।
পরে তিনি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিতদের ভাষ্য, প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন, যা কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব ফেলে।
দাপ্তরিক কাজ শুরুর আগে কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে দেশের শান্তি, অগ্রগতি ও জনকল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্মারক ডাকটিকিট উন্মোচনের পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন
এসআর
মন্তব্য করুন: