[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানের প্রথমবার তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৪ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রশাসনিক কার্যক্রমে গতি আনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এ দাপ্তরিক কর্মসূচি গ্রহণ করা হয়। এর আগে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে অভ্যর্থনা জানান।

ভবনে প্রবেশের সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আমলে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কুশল বিনিময় করেন। দীর্ঘদিন পর তাদের সঙ্গে সাক্ষাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


দাপ্তরিক কার্যক্রম শুরুর আগে কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)-সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মোনাজাত শেষে প্রধানমন্ত্রী নির্ধারিত বৈঠক ও অন্যান্য দাপ্তরিক কর্মসূচিতে অংশ নেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর