[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

একুশে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০১ এএম

সংগৃহীত ছবি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানান।

এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বীরদের অবদান স্মরণ করেন।


এর আগে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং নীরবতা পালন করেন।
রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গেও তিনি ভাষাশহীদদের প্রতি সম্মান জানান। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রীর কর্মসূচি শেষে তিন বাহিনীর প্রধান, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যসহ বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি আজিমপুরে শহীদদের কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর