[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ৩:০১ পিএম

সংগৃহীত ছবি

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এ পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজ ঘিরে দেখা গেছে মুসল্লিদের ব্যাপক সমাগম।

জুমার আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে ধর্মপ্রাণ মানুষ মসজিদে এসে জড়ো হন।

বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার পর থেকেই মুসল্লিদের আগমন বাড়তে থাকে।

দুপুর সাড়ে ১২টার মধ্যেই মসজিদের মূল ভবন পূর্ণ হয়ে যায়। জায়গা সংকুলান না হওয়ায় অনেকেই মসজিদ চত্বর ও আশপাশের খোলা স্থানে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।


নামাজ শেষে কয়েকজন মুসল্লি জানান, রমজান মাসের জুমাগুলোতে জাতীয় মসজিদে নামাজ আদায় করার চেষ্টা করেন তারা। বিশেষত প্রথম জুমায় অংশ নেওয়াকে অনেকেই তাৎপর্যপূর্ণ মনে করেন।


জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদ এলাকার সামনে ও পার্শ্ববর্তী সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি উপস্থিতি লক্ষ্য করা যায়। নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই শান্তিপূর্ণ পরিবেশে নামাজ সম্পন্ন

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর