[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৩০ এএম

সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনটিতে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষর করেন।
সরকারি আদেশে বলা হয়েছে, নিয়োগ কার্যকর হওয়ার আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

গ্রেড-৯ বেতন স্কেলের সর্বোচ্চ ধাপে তিনি বেতন-ভাতা পাবেন। তার যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ চুক্তি বহাল থাকবে।


উল্লেখ্য, আব্দুস সাত্তার পাটোয়ারীর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর