নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর অনুষ্ঠিত হয়েছে।
শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।
এর আগে একই দিন দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেন।
প্রথম ধাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর নির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেন।
পরে ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য দলের সংসদ সদস্যরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সংসদ সদস্য হিসেবে শপথের পর দ্বিতীয় ধাপে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতারা। তবে এ সময় স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা এবং বিএনপির ইশরাক হোসেনকে শপথকক্ষ ত্যাগ করতে দেখা যায়।
অন্যদিকে, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
এতে করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দ্বিতীয় দফার শপথ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছুটা অনিশ্চয়তা ও আলোচনা তৈরি হয়েছে।
এসআর
মন্তব্য করুন: