[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন উপদেষ্টা তৌহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৯ এএম

সংগৃহীত ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ শেষে তিনি বিদায় নেন।


এ সময় মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা ও বিদায় জানান।
বিদায়ের আগে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, দায়িত্ব শেষ করে তিনি আবার আগের জীবনে ফিরে যাবেন এবং লেখালেখিতে সময় দেবেন।

লেখালেখির সূত্র ধরে ভবিষ্যতে আবারও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। প্রায় দেড় বছরের দায়িত্ব পালনের সময়টিকে তিনি ‘ভালো-মন্দ মিলিয়ে অভিজ্ঞতায় ভরা’ বলে অভিহিত করেন।


পরে মন্ত্রণালয় প্রাঙ্গণে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য ফটোসেশনে অংশ নেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর