[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:১৯ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য বিদায়ী সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দায়িত্ব পালনকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টা দায়িত্বকালে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআর

সম্পর্কিত খবর