[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আদালতের আদেশ এলে ভোট পুনর্গণনায় পদক্ষেপ: ইসি আনোয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৫১ এএম

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সংশ্লিষ্ট আদালত যদি নির্দেশনা দেন, তাহলে কমিশন ভোট পুনর্গণনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, নির্বাচন কমিশন আইন ও বিধিবিধানের আলোকে কাজ করে থাকে এবং আদালতের সিদ্ধান্ত এলে তা বাস্তবায়নে কমিশন প্রস্তুত রয়েছে।

ভোট পুনর্গণনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও কমিশন আইনি প্রক্রিয়ার বাইরে কোনো সিদ্ধান্ত নেবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর