[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৩৯ পিএম

সংগৃহীত ছবি

নির্বাচনকালীন সময়ে নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারিত নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচনকালীন সময়ে নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারিত নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তিনি বলেন, অর্থের উৎস ও ব্যবহারের বৈধতা প্রমাণ করা গেলে ৫০ লাখ নয়, প্রয়োজন হলে ৫ কোটি টাকা বহন করলেও তা আইনি বাধার মুখে পড়বে না।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটের সময় অর্থ পরিবহনের সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


সম্প্রতি সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থসহ আটক করে পুলিশ।

এ প্রসঙ্গ টেনে একজন ব্যক্তি নির্বাচনের সময় সর্বোচ্চ কত টাকা বহন করতে পারবেন— জানতে চাইলে ইসি সচিব বলেন, বৈধভাবে অর্জিত অর্থ হলে এবং তার গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকলে নির্দিষ্ট কোনো সীমা নেই। ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ বহনে নিষেধাজ্ঞা নেই।


তবে তিনি স্পষ্ট করেন, যদি ওই অর্থ নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি দেখবে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আর অর্থের উৎস অবৈধ প্রমাণিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর