[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা: ইসি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১:৫৪ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে পরদিন শুক্রবার সকালে সারাদেশ থেকে প্রাপ্ত ফলাফল একত্র করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

ইসি কমিশনার বলেন, পোস্টাল ব্যালটের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হলেও ভোট গ্রহণ ও গণনা হবে ম্যানুয়ালি।

প্রতিটি সংসদীয় আসনভিত্তিকভাবে পোস্টাল ভোট গণনা করা হবে।

ভোটের দিন বিকেল ৪টার মধ্যে ডাকযোগে যে ব্যালটগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত হবে।


নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া ৯০০-র বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নির্বাচন ঘিরে কেন্দ্রগুলোতে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং অধিকাংশ কেন্দ্র সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে।


দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সানাউল্লাহ বলেন, দ্বৈত নাগরিকরা ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগে কোনো সাংবিধানিক বাধার মুখে পড়বেন না। তবে নির্বাচনে প্রার্থী হতে হলে অন্য দেশের নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

এসআর

সম্পর্কিত খবর