[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, তরুণ ও নারীদের অংশগ্রহণে জোর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৮ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নাগরিকদের ভয়-ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, একটি ভোট শুধু সরকার গঠনের বিষয় নয়—এটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণেরও গুরুত্বপূর্ণ অংশ।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে ঘোষিত গণভোট প্রসঙ্গে কথা বলেন। বক্তব্যে তিনি বিশেষ করে তরুণ সমাজ, নারী এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে জমে থাকা নীরবতা ভাঙার সুযোগ এনে দেয় ভোটাধিকার প্রয়োগ। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই দেশের রাজনৈতিক কাঠামো নতুনভাবে গড়ে উঠতে পারে বলে তিনি মন্তব্য করেন।


তিনি আরও বলেন, নাগরিকদের স্বাধীন মতপ্রকাশ ও অংশগ্রহণ নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল শক্তি। তাই সবাইকে আত্মবিশ্বাস নিয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর