[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

নির্বাচন ঘিরে ইতিবাচক আবহের কথা জানালেন ইইউ পর্যবেক্ষক প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৪ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সামগ্রিক পরিবেশকে আশাব্যঞ্জক বলে মূল্যায়ন করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে এক ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে জানান, নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি ইতিবাচক রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক।


তিনি বলেন, কিছু বিষয়ে আরও আলোচনা ও নজর দেওয়ার সুযোগ থাকলেও সামগ্রিকভাবে নির্বাচনি পরিবেশ উৎসাহজনক।


ইইউ পর্যবেক্ষক দলের প্রধান আরও জানান, স্বল্পমেয়াদি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা এদিন থেকেই মাঠপর্যায়ে তাদের কার্যক্রম শুরু করবেন।
ব্রিফিংয়ে তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠী ও নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাকে ইইউ বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর