রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো
সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকার আকাশ মূলত পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকবে।
আজকের আবহাওয়ার মূল তথ্যসমূহ:
তাপমাত্রা: আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭° সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭° সেলসিয়াস।
বাতাসের গতি: উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আর্দ্রতা: সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭%।
সূর্যোদয় ও সূর্যাস্ত: আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে।
সংস্থাটি জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এসআর
মন্তব্য করুন: