[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ৪:১৮ পিএম

সংগৃহীত ছবি

এক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে দেশে।

মঙ্গলবার রাতে নতুন করে এই কম্পন টের পান বিভিন্ন অঞ্চলের মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমার সীমান্তঘেঁষা এলাকায়।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৩ মিনিটে বাংলাদেশ সময় এ ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।


এর আগে একই দিন ভোরে আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ভোর ৪টা ৩৬ মিনিটে সংঘটিত ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।

এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে। পাশাপাশি ভারতের হাওড়া শহর থেকে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আনুমানিক ৩৬ কিলোমিটার পূর্বে।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর