[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

নির্বাচনে ৩৭ হাজরের বেশি বিজিবি সদস্য মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ১:১৬ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সারাদেশে বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো, সকল নাগরিক যেন নিরাপদ ও অবাধ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

বিজিবি সদর দপ্তর কর্তৃক শনিবার (৩১ জানুয়ারি) প্রেরিত একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সীমান্তবর্তী এলাকার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য বিশেষ দায়িত্বে নিযুক্ত থাকবেন।

দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। বিশেষভাবে, সীমান্তসংলগ্ন ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী নিরাপত্তা দায়িত্বে থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্ভাব্য ঝুঁকির মাত্রা অনুযায়ী সারাদেশের সকল সংসদীয় আসনে বিজিবির গতিশীল ও স্থির টিম কর্তব্যরত থাকবে। প্রতিটি উপজেলায় দুই থেকে চারটি প্লাটুন শক্তি মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

এছাড়াও, নির্বাচনকালীন যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি দ্রুত মোকাবেলায় প্রতিষ্ঠানটির বিশেষ র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি) ও হেলিকপ্টার-সহ দ্রুত প্রতিক্রিয়া ইউনিট (কিউআরএফ) পূর্ণ প্রস্তুতিতে থাকবে। নিরাপত্তা বলয়কে আরও সুদৃঢ় করতে বিশেষ প্রশিক্ষিত ক্যানাইন (কুকুর) স্কোয়াড ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর