[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ফেব্রুয়ারির শুরুতেই সরকারি কর্মচারীদের টানা চার দিনের অবকাশের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ৯:৪৮ এএম

সংগৃহীত ছবি

ফেব্রুয়ারি মাসের শুরুতে সরকারি চাকরিজীবীদের জন্য একটানা কয়েকদিন ছুটি কাটানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, পবিত্র শবে বরাত পালিত হবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে। এ উপলক্ষে নির্বাহী আদেশে পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।

এই ছুটির সঙ্গে যদি কেউ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নেন, তাহলে টানা চার দিনের অবকাশ পাওয়া সম্ভব হবে। কারণ এর পরের দুই দিন—শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ও শনিবার (৭ ফেব্রুয়ারি)—সাপ্তাহিক ছুটির দিন।

অর্থাৎ, মাত্র একদিন ছুটি সমন্বয় করলেই সরকারি কর্মচারীরা দীর্ঘ সময়ের বিশ্রামের সুযোগ পেতে পারেন।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ২৮ দিন ছুটি রয়েছে। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ঘোষিত ছুটি। এসব ছুটির মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলেছে।

এ ছাড়া ধর্মীয় উৎসব উপলক্ষে মুসলিম কর্মচারীদের জন্য পাঁচ দিন, হিন্দুদের জন্য নয় দিন, খ্রিস্টানদের জন্য আট দিন, বৌদ্ধদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর