[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

দুই দিনের জন্য গ্যাসের চাপ কম থাকবে তিতাস এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ৫:১৭ এএম

সংগৃহীত ছবি

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক সীমাবদ্ধতার কারণে তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় আগামী দুই দিন গ্যাসের চাপ কম থাকতে পারে।

শুক্রবার (২৩ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ চলায় গ্যাস সরবরাহ স্বাভাবিকের তুলনায় কমে গেছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক পর্যায়ে স্বল্পচাপ বিরাজ করবে।


তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর