[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ , প্রচারণা শুরু কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ১:১৩ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে।

এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)।

প্রতীক চূড়ান্ত হওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছে কমিশন।


ইসির ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।


এবারের নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা বাংলা বর্ণানুক্রমে প্রস্তুত করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর