[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

শহীদ আসাদ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ১২:৩৩ পিএম

সংগৃহীত ছবি

আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস।

১৯৬৯ সালের এই দিনে গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে শহীদ হন মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি আসাদ নামে অধিক পরিচিত।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

সেদিন ১১ দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র-জনতার একটি মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী আসাদ নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন। তাঁর মৃত্যু তৎকালীন গণআন্দোলনে নতুন গতি সঞ্চার করে।


শহীদ আসাদের আত্মত্যাগের পর স্বাধিকারের দাবিতে ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভয়ভীতি ও দমন-পীড়ন উপেক্ষা করে রাজপথে নেমে আসে। ধারাবাহিকভাবে আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র হয়ে ওঠে, যা একপর্যায়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়।


দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে শহীদ আসাদ দিবসকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক নীতি ও দমননীতির বিরুদ্ধে জনগণের প্রতিবাদ এই আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন মাত্রা লাভ করে।


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর বাণীতে বলেন, ঊনসত্তরের গণআন্দোলনে শহীদ আসাদের আত্মদান আন্দোলনকে বেগবান করে। এর ফলশ্রুতিতে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে স্বাধিকারের দাবিতে রাজপথে নামেন।

ক্রমান্বয়ে এই আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয় এবং স্বৈরশাসক আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর