[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

শামীম ওসমান ও তার পরিবারের সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ১২:২৪ পিএম

সংগৃহীত ছবি

জুলাই মাসের আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ মোট ১০ জন নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে সোমবার (১৯ জানুয়ারি) এই আদেশ দেন। আদেশটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর তিন সদস্যের বিচারিক বেঞ্চ থেকে দেওয়া হয়।


অভিযোগপত্রে বলা হয়েছে, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে শামীম ওসমান ও তার অনুসারীরা দেশীয় ও বিদেশি অস্ত্রসহ মাঠে নামেন। অভিযোগ অনুযায়ী, আন্দোলন দমনের কৌশল নির্ধারণে তারা নারায়ণগঞ্জ ক্লাবে বৈঠক করেন এবং পরবর্তীতে রাইফেলস ক্লাব থেকে অস্ত্র সংগ্রহ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালান।


আরও অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা শেষে শামীম ওসমান নিজ হাতে অস্ত্র নিয়ে অভিযানে অংশ নেন। এসব ঘটনার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর