[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেষ দিনে আপিল শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ১১:২৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের

 বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হয়। শুনানি বেলা ১২টা পর্যন্ত চলবে।


আজ ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে পেন্ডিং থাকা আপিলের শুনানিগুলোও পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।


গতকাল (শনিবার) অষ্টম দিনে ১১২টি আপিল শুনানি হয়, যার মধ্যে ৪৫টি মঞ্জুর করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং গ্রহণের বিরুদ্ধে ২টি আবেদন মঞ্জুর হয়েছে। ৩৭টি আপিল না-মঞ্জুর করা হয়েছে, যার মধ্যে বাতিলের বিরুদ্ধে ১৩টি ও গ্রহণের বিরুদ্ধে ২৪টি।


শুনানিকালে ৯টি আপিল প্রত্যাহার করা হয়েছে এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। এছাড়া ১৯টি আপিল অপেক্ষমাণ আছে। 


নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী:
আপিল নিষ্পত্তি: ১০-১৮ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি
চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি নির্বাচনী প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত

ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর