[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

ঢাকার বিভিন্ন এলাকায় আজ গ্যাস থাকবে না ৫ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ১:৩৮ এএম

লাইন স্থানান্তরের কাজের কারণে আজ বুধবার রাজধানীর কয়েকটি

এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই কাজের ফলে মোট পাঁচ ঘণ্টা গ্যাস পাওয়া যাবে না।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ১ নম্বর মিন্টু রোড সংলগ্ন বিতরণ লাইনের স্থানান্তর কাজের জন্য আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের শাহবাগ থেকে বাংলামটর অংশের উভয় পাশের এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকাগুলোতেও এ সময় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

 

এসআর

সম্পর্কিত খবর