[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সব ধরনের অপরাধ একদম বন্ধ করার মতো কোনো ‘ম্যাজিক’ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ১০:০৩ এএম

সংগৃহীত ছবি

নির্বাচনের আগে সব ধরনের অপরাধ পুরোপুরি থামিয়ে দেওয়ার মতো কোনো ‘ম্যাজিক’ কারও কাছে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে।

সব বাহিনী তাদের প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে।”

তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা থাকবে।

প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে। 

এসআর

সম্পর্কিত খবর